লৌহ মানবী
এম এইচ রশীদ
১২ ই আগষ্ট ২৬
লৌহ মানবী ছিলেন তিনি,
দৃঢ়তায় গড়া রূপ,
তারই সামনে দাঁড়ালেই
হয়ে যেতাম চুপ।
কথা হতো রোজ তার সাথে,
ভয়ে বুকটা কাঁপতো অনেক্ষণ,
তবু অজানা এক শান্তিতে
ভরে থাকতো মন।
ছিল না তো কোনো ব্যথা,
ছিল না কোনো ক্ষোভ,
ভয়ের মাঝেও লুকিয়ে ছিল
এক অপূর্ব মুগ্ধতা ।
কঠিন রূপের আড়ালে যেন
ছিল আপন সুর,
লৌহ মানবী অনন্য তিনি,
স্মৃতিতে অমলিন।
সুন্দর তার গড়ন বর্ন
চেয়ে থাকতে লাগে সুখ।
সারাদিন কাজে ব্যস্ত তুমি,
মস্ত বড় অফিসার।
আমি তো সামান্য এক
ভবঘুরে যাযাবর।
মাঝে মাঝে ছবি দেখে
পাই যে বড় সুখ,
মুখে কথা হারিয়ে যায়,
মনে বাড়ে দুঃখ।
কি বলি আর কেমনে বুঝাই,
মনের ভিতর হাতুড়ি পিটাই—
নিতে তোমার খোঁজ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.