বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে রাজধানীতে পরিচ্ছন্ন অভিযান-২০২৬।

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার আরমান খান অপু :

রাজধানীতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর উদ্যোগে ‘পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে লায়ন্স সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ। অভিযান উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন শেখ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; এটি নাগরিক জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর উদ্যোগে ‘পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ। পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। কর্মসূচির সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও ক্লাব পরিচালক লায়ন শেখ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত রাষ্ট্র গঠনে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান বলেন, শুধু একটি কর্মসূচি পালন করলেই হবে না; পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম পূর্বশর্ত। দেশকে পরিচ্ছন্ন রাখতে সরকার ও সংগঠনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর কেবিনেট ট্রেজারার লায়ন মো. মাহবুবুল হুদা, লায়ন শোয়েব, লায়ন পারভেজসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category