*প্রেস বিজ্ঞপ্তি*
লালমনিরহাটে র্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ নাজিউর রহমান রিজভী, নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ।
১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১৪/০৪/২০২৬ তারিখ রাত ১১.৪৫ ঘটিকার সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সাকিনস্থ পলাতক আসামি মোঃ আশরাফুল হোসেন (৪৩) এর আধাপাকা বসতবাড়ির উত্তর পাশে টিনের তৈরী রান্না ঘরের সামনে উঠানের উপর অভিযান পরিচালনা করে ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) এবং ৯৪ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ মহিলা মাদক ব্যবসায়ী ১। মোছাঃশিউলী (৩৯), স্বামী-মোঃ আশরাফুল হক, সাং-কালমাটি পাকার মাথা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.