লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ২৯ আগস্ট, ২০২৬
টেকসই অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো অঞ্চলের অর্থনৈতিক মুক্তির মূল চাবিকাঠি—মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে সারাদেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের কুলাঘাট ইউনিয়নে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০.৮৫ মিটার দীর্ঘ 'রত্নাই পি.সি গার্ডার সড়ক সেতু'র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুটির গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী আরও বলেন, "রত্নাই সেতু চালুর মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রাম—এই দুই সীমান্তবর্তী জেলার মধ্যকার দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির চিরতরে অবসান ঘটল। এখন থেকে লালমনিরহাট-ফুলবাড়ী সড়ক দিয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় সব ধরনের ভারী ও হালকা যানবাহন সরাসরি এবং অনায়াসে চলাচল করতে পারবে।" তিনি উল্লেখ করেন, নদী পারাপারের দীর্ঘ ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় বহুলাংশে কমে আসবে। ফলে স্থানীয় কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক এবং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।
উল্লেখ্য, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন "জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)"-এর অধীনে ‘কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড’ সেতুটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করে।
সেতু উদ্বোধনের পূর্বে ত্রাণমন্ত্রী কুলাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন, শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন এবং প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.