লালমনিরহাটে দোকান দখলের চেষ্টা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন।
মো:আহমুদুল হাসান
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলোরুপা মোড় এলাকার বাসিন্দা মো. জাহিদ হাসান দোকান দখলের চেষ্টা, চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।বৃহস্পতিবার ৩০ শে জুলাই ২০২৬
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া একটি দোকানকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে অর্থ দাবি করে আসছেন। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি
জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, দোকানে তালা লাগানো, মারধর এবং দোকান দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি লালমনিরহাট সদর থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরও প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি এবং প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান দাবি করেন, প্রতিপক্ষ তাদের প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.