লালমনিরহাটে চোরাই অটোইজিবাইকসহ আটক ১
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটে চোরাই অটোইজিবাইক ক্রয়-বিক্রয়ের অভিযোগে মো. আলমগীর ছানী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই অটোইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজায় তিস্তা পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণে পুলিশ চেকপোস্ট এলাকায় যানবাহন চেকিং ও আইনশৃঙ্খলা ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি সেখানে চোরাই অটোইজিবাইক ক্রয়-বিক্রয় করছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় একটি অটোইজিবাইকের পাশে থাকা আলমগীর ছানীকে আটক করা হয়।
আটক আলমগীর ছানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরাতুলী গ্রামের মো. মমতাজ আলী ওরফে বেলালের ছেলে। পরে অটোইজিবাইকটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পুলিশের দাবি, আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তিনি ও তার পলাতক সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই অটোইজিবাইক কিনে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, আটক আলমগীর ছানী ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পরস্পর যোগসাজশে চোরাই অটোইজিবাইক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৩/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।ছানি ১৫ বছর থেকে এই চোরাই সিন্ডিকেট এর সাথে জড়িত তার একটি মামলা রয়েছে রাজশাহী এই অটো চুরির মামলা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.