লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কু'পিয়ে জ'খম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রে'প্তার হয়নি কোনো আসামি।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষককে কু'পিয়ে ও পি'টিয়ে গু'রুতর আ'হত করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ জুয়া চক্রের বিরুদ্ধে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত আট দিন ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঘটনার পরদিন আদিতমারী থানায় মামলা করেছেন। মামলায় ছয়জন কথিত অনলাইন জুয়া-ক্যাসিনো ব্যবসায়ীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় দীর্ঘদিন ধরে রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন অনলাইন জুয়া ও ক্যাসিনোর কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মাধ্যমে এলাকার অনেকেই অনলাইন জুয়ায় জড়িয়ে সর্বস্বান্ত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং কেউ পরিবার-পরিজন ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক আরিফুল ইসলাম সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন ধরে ওই যুবকদের অনলাইন জুয়া ও ক্যাসিনো থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আসছিলেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে বিষয়টি পুলিশকে জানানো হবে বলেও তিনি তাদের জানিয়েছিলেন।
এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হা'মলা চালানো হয় বলে মা'মলায় অভিযোগ করা হয়েছে। হা'মলাকারীরা তাকে লোহার রড দিয়ে মা'রধরের পাশাপাশি ধারালো অ'স্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কু'পিয়ে গুরুতর জ'খম করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.