লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১; পলাতক ২।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
০৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ
মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন জেলাসমূহে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
গত ০৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে হাতীবান্ধা থানাধীন ৯ নম্বর গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী মৌজায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোতেজা বেগম (৪০)-এর বসতবাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আজিজার রহমান (৫২) ও মোঃ শরিফুল ইসলাম আশা (২৩) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রংপুর রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.