লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বদলি, নতুন এসপি হারুন অর রশিদ
লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তাঁকে ট্যুরিস্ট পুলিশে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে লালমনিরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ হারুন অর রশিদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তারিখে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লালমনিরহাটের বর্তমান পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ হারুন অর রশিদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দায়িত্ব থেকে লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হারুন অর রশিদের যোগদানের খবরে জেলা পুলিশের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন জেলার সচেতন মহল।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.