মোহাম্মদ করিম লামা প্রতিনিধিঃ-
লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ৫ টি পয়েন্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকাল ১০:৩০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযানে ৫টি স্পটে তল্লাশি চালিয়ে ৬টি বালু উত্তোলনের ড্রেজার, আনুমানিক ১০০ ফিট প্লাস্টিকের পাইপ এবং আনুমানিক ৫০ ফিট হোস পাইপ জব্দ করা হয়।
আরও পড়ুনঃ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
এছাড়াও, ৫টি ভিন্ন স্থান থেকে আনুমানিক ৩,২০,০০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালক কর্তৃক ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে লামা থানা পুলিশ এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.