বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

লাভেলো আইসক্রিমের কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দফা দাবির আল্টিমেটাম।

Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মো: সাইফুল আলম সরকার,  ঢাকা:   তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ এবং মালিকপক্ষের হয়রানি বন্ধের দাবিতে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে লাভেলো আইসক্রিম কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে এক মানববন্ধনের আয়োজন করেন তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আজ প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, চাকরি ছাড়ার ২-৩ বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের আইনসম্মত ‘সেটেলমেন্ট’ বা পাওনা টাকা পরিশোধ করা হয়নি। উপরন্তু, পাওনা দাবি করলে মালিকপক্ষ থেকে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।

এই অন্যায়ের প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি নিম্নরূপ:
১. বকেয়া পাওনা পরিশোধ: চাকরি শেষে আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রভিডেন্ট ফান্ড এবং বকেয়া বেতনসহ সকল প্রকার সেটেলমেন্টের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ৭ দিনের আল্টিমেটাম: আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সকল পাওনাদারের টাকা বুঝিয়ে দিতে হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
৩. হয়রানি ও ভয়ভীতি বন্ধ: পাওনা টাকা চাওয়ার কারণে কর্মীদের ওপর যে মানসিক চাপ, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. মিথ্যা অপপ্রচার বন্ধ: গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক কর্মীদের নামে কোনো প্রকার মিথ্যা প্রোপাগান্ডা বা সম্মানহানিকর বক্তব্য প্রচার করা যাবে না। অতীতে করা এ ধরনের সকল মিথ্যা প্রচারণা প্রত্যাহার করতে হবে।
৫. আইনি অধিকারের স্বীকৃতি: শ্রম আইন অনুযায়ী প্রতিটি কর্মীর প্রাপ্য বুঝিয়ে দিয়ে একটি সম্মানজনক সমাধান নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা আমাদের ঘাম ও শ্রমের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চাই। আমরা আশা করি, তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর মালিকপক্ষ আগামী ৭ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের পাওনা পরিশোধ করে একটি সুন্দর সমাধান দেবেন। অন্যথায়, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।


More News Of This Category