বগুড়া প্রতিনিধিঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।
গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র্যাব।
পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, এ ধরনের সন্ত্রাসী ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতেই এই কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.