নুরুল বশর, উখিয়া প্রতিনিধিঃ
রোহিঙ্গা ক্যাম্পে "প্রশাসনের নাম" ব্যবহার করে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিষয় টি নিশ্চিত করেছেন ক্যাম্প প্রশাসন।
জানা গেছে, অভিযুক্ত রোহিঙ্গা ইয়াহিয়া মাহমুদ (এফসিএনঃ ২৬২২২২০), পিতা আবু সালাম, মাতা নূর জাহান, ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-বি, সাব-ব্লক বি-৫– দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচিতজন হিসেবে পরিচয় দিতেন।
আরও পড়ুনঃ উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক: বিজিবির অভিযানে আটক ১
তিনি দাবি করতেন, বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে পারবেন এবং কর্নেল মুসলিম বা পুলিশের এসআই কর্মকর্তাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি RRRC (শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার) কমিটির সাথে তার সম্পর্ক রয়েছে বলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও মাঝিদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় উক্ত প্রতারককে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ের পর উখিয়া ক্যাম্পের কর্ডশেল কমান্ডার তাকে উখিয়া থানায় হস্তান্তর করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ রোহিঙ্গাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.