রূপসা এমপি হেলাল
"বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব ধর্মের মানুষ এখন নিরাপদ"
মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করছেন।
খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ঐতিহ্যবাহী তিলক কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটি আয়োজিত বাৎসরিক পূজা ও ১৫৮তম মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজুল বারী হেলাল বলেন, "বিএনপির রাজনীতি এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার রাজনীতি। আমাদের সরকারের সময়ে সারাদেশে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে ধর্মচর্চা চালিয়ে যাচ্ছে। কাউকে তাদের নিজস্ব ধর্মচর্চায় বাধা প্রদান বা অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর সুযোগ দেওয়া হবে না। যদি কেউ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে শক্ত হাতে দমন করা হবে।"
তিনি দেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সবসময় সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন। ঠিক তেমনি তার যোগ্য উত্তরসূরী তারেক রহমানও আজ এদেশে সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হয়ে উঠেছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং মানুষ বুক ফুলিয়ে নিজেদের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু ,
মোল্যা খায়রুল ইসলাম ,জিএম কামরুজ্জামান টুকু এনামুল হক সজল , উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান , সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু , জেলা বিএনপি'র সদস্য আছাফুর রহমান , রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি রাজু কুমার দাস , রূপসা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল।
বাৎসরিক এই ধর্মীয় উৎসব ও মেলা উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটির সভাপতি এবং রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র। পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার এবং বিশিষ্ট বিএনপি নেতা ফিরোজ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, মোল্যা রিয়াজুল ইসলাম, আজিজুর রহমান, পরিতোষ দত্ত, দেবপ্রসাদ পাল, মলয় ঘোষ, তাপস কুমার দেব, প্রশান্ত সাহা, বিজন কুমার দত্ত, শিবপদ দাস, অরুন কুমার পাল, মনিরা বেগম, সরদার শিহাব উদ্দীন, সেলিম রেজা, মিন্টু শিকারি, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, মাসুম রেজা, এসএম আবু সাঈদ, তরিকুল ইসলাম রিপন, মঞ্জু শিকারি, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মহব্বত শেখ, মাসুদ হাওলাদার, নাঈম আহম্মেদ, জাবেদ শেখ ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.