
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কারখানার ম্যানেজার ও ফোরম্যান গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় অবস্থিত “বি.এল.ও ওয়্যার অ্যান্ড নেইল ইন্ডাস্ট্রিজে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী দাবি হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মূল দলের সভাপতি এডভোকেট হুমায়ন আহমেদ । তার নির্দেশে তার আপন ছোট ভাই কাজল ও তার ভাতিজা নিশাত এই চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা ১৫ - ২০ জন সন্ত্রাসী নিয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, ম্যানেজার অলিউল্লাহ (২৪) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে আঘাত করে, এবং ফোরম্যান জুলহাস (৫০)কেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.