রুমিন ফারহানা, রাজনৈতিক পথচলা উন্নয়ন নিয়ে ভাবনা।
এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
ব্যারিস্টার রুমিন ফারহানা
১৯ আগস্ট ১৯৮১, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে
বাবা অলি আহাদ ছিলেন ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রাজনীতিবিদ । মা রাশিদা বেগম ।
হলি ক্রস স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক এবং যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি । তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীও ।
রাজনীতিতে আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ ও পরামর্শে । ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন ।
২৮ মে ২০১৯ থেকে ১১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সংরক্ষিত নারী আসন-৫০ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য ছিলেন । তখন তিনি আওয়ামী লীগের আধিপত্যের বিরুদ্ধে সংসদে একক কণ্ঠে কথা বলার জন্য পরিচিত ছিলেন । ২০২২ সালের ১১ ডিসেম্বর পদত্যাগ করেন ।
বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন । প্রতীক ছিল "হাঁস"। ৩৮,০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এ দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে শপথ নেন । নির্বাচনের পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে ।
নির্বাচনী প্রতীক হাঁস হওয়ায় ১৩ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ে কোলে জীবন্ত হাঁস নিয়ে বসেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে তিনি "Mother of Ducks" বা "হাঁসের মা" হিসেবে ভাইরাল হন ।
গত সংসদে মানবাধিকার, সংখ্যালঘু নির্যাতনসহ জাতীয় ইস্যুতে সরব ছিলেন
২০২৫ সালের ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে বহিষ্কার করা হয়। তিনি একে "প্রতীকী" বলে উল্লেখ করেন এবং বলেন "খালেদা জিয়ার দেওয়া দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব" ।
- তিনি বলেন "কারও অধিকার কেউ এনে দেয় না, অর্জন করে নিতে হয়"। দলে নারী মনোনয়ন মাত্র ৩% হওয়া নিয়ে বিএনপির সমালোচনা করেছেন
দৈনিক বাংলার সংবাদে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তার প্রধান কাজ হবে:রাস্তাঘাট উন্নয়ন
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসক্ষেত্র থাকা সত্ত্বেও অনেকের ঘরে গ্যাস নেই, সেটি নিশ্চিত করা
স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতালের আধুনিকায়ন
আশুগঞ্জের গ্যাস, বিদ্যুৎকেন্দ্র ও বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানো
তিনি বলেন "আমি একা এমপি হইনি, আমার পাঁচ লাখ ভোটার এমপি হয়েছেন" ।
২০২৬ এর নির্বাচনের হলফনামা অনুযায়ী তার মোট সম্পদ ৬৫ লাখ টাকা। ঢাকায় উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ও ফ্ল্যাট, নগদ ৩২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ রয়েছে । বার্ষিক আয়ের উৎস বাড়িভাড়া ৮.৭৫ লাখ ও শিক্ষকতা-পরামর্শ থেকে ৬ লাখ ।
ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন আইনজীবী ও রাজনীতিবিদ। বিএনপির হয়ে সংসদে বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিতি পাওয়ার পর, ২০২৬ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র "হাঁস" প্রতীকে জয়ী হয়ে আলোচনার কেন্দ্রে আসেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ এর স্বতন্ত্র সংসদ সদস্য ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.