
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের রামু ব্যাটালিয়নের অভিযানে মরিচ্যা চেকপোস্ট থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবাসহ অভিযুক্তকে আটক করা হয়।
পরবর্তীতে তার হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.