চট্টগ্রামপ্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
আজ ১৬ জুন সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ।
অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
আরও পড়ুনঃ ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১
আর কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী ঘটনাস্হলে নিহত হন। বাসটির অপর যাত্রীরা কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাসখানেক আগেও একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী রিমঝিম বড়ুয়া নিজের বিয়ের বাজার করতে চট্টগ্রাম আসছিলো। আগামী ৬ জুলাই নিহত রিমঝিম বড়ুয়ার বিয়ে হওয়ার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এসময় নারী-পুরুষসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছিলেন। এর রেশ না কাটতেই সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.