রাজিবপুর মডেল প্রেস ক্লাবের আংশিক কমিটি ঘোষণা সভাপতি মোখলেছুর রহমান সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (জিয়া) সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন
জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের চর রাজিবপুরে সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি এবং মো. জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আল আমিন নির্বাচিত হয়েছেন
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি এবং মো. শাহরিয়ার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.