
জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সোমবার সকাল ১০:০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।
ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আবু সাঈদ, আরও উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মীগন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপের এক শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন বলেন, সমাজে যে কোনো ছোট-বড় অবদানই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে যে মানবিক সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা বন্যা, শীত কিংবা অন্যান্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রাখে, তা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়—তাই মেয়েদের আরও এগিয়ে আসতে হবে এইসব সামাজিক কার্যক্রমে।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান বলেন , ফ্রেন্ডশিপ স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালে দ্রুত সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।
অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, শুধু দুর্যোগের সময় নয়, বরং সারা বছরই তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর সুরক্ষা, নিরাপদ পানির প্রচারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকে। যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করাই আমাদের লক্ষ্য, যাতে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিতে পারে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.