ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে মা ও ছেলেকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ১৯ আগস্ট-২০২৫ ইং গভীর রাতে উপজেলার মোল্লারহাট বাজারসংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. শোভন মৃধা (২৭) রাজাপুরের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে তাদের পালিত মুরগির ডাকাডাকি শুনে তিনি ও তাঁর মা শামসুন্নাহার শাহিনা ঘরের পিছনের দরজা খুলে বাইরে যান। এসময় দুইজন মুখোশধারী তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে ঘরের ভেতরে নিয়ে যায়। সাথে সাথে আরও তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ
শোভন মৃধা আরো বলেন, “ডাকাতরা আমাদের মা-ছেলেকে হত্যার হুমকি দিয়ে বলে যে, কোথায় টাকা-পয়সা ও স্বর্ণ আছে তা না দিলে জবাই করে ফেলবে। ভয়ে আমরা আলমারির চাবি দিয়ে দেই। আলমারি খুলে তারা গতকাল ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ৫ লাখসহ মোট ১০ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আমাদের মা-ছেলের হাত-পা ও মুখ বেঁধে ফেলে যায়।
পরে আমি হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে চাচির দরজায় ধাক্কা দিলে তিনি দরজা খুলে আমাদের এই অবস্থা দেখে ডাক চিৎকার করেন ও আমাদের বাঁধন খুলে দিয়ে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।
এবিষয়ে রাজাপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.