আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কামারখালী গ্রামের সদিয়াল বাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শাখা মন্দিরে ০২ মার্চ ২০২৬ ইং রোজ সোমবার দিবগত রাতভর সনাতনধর্মের ২৪ তম বার্ষিক হরিনামকীর্তন ও মতুয়া মহোৎসব-২০২৬ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠান অনিল চন্দ্র সদিয়াল এর সভাপতিত্বে ও বিপুল চন্দ্র সদিয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার লেবুখালী থেকে আগত বিশিষ্ট সনাতন ধর্ম প্রচারক এপার বাংলা ওপার বাংলার মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই।
অনুষ্ঠানে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারীয়া, কাঠালিয়া, বেতাগী, নেয়ামতি, সুবিদখালী, মঠবাড়িয়া ও সাতানী সহ দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ টি মতুয়া গ্রুপের হাজার হাজার ভক্ত অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে রাতভর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কন্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা), মিঠুন হালদার, কাঠালিয়া থেকে আগত সাংবাদিক আবুল কালাম ও অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানটি প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পালন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.