রাজনৈতিক মামলায় আসামী ও ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার
মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
ঘটনার বিবরণ: মনোহরদী থানার অফিসার ইনচার্জ সাহেবের দিক নির্দেশনায় মনোহরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মনোহরদী থানার মামলা নং-৫(০১)২৫, ধারা-৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ ১। রিয়াদ (১৭), পিতা- খোকন মিয়া, মাতা- রাজিয়া সুলতানা, সাং- পাইকান, ইউনিয়ন-বড়চাপা, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, ২। জিহাদ (১৬), পিতা- মোঃ মনির হাসান, মাতা- বাসনা আক্তার, সাং- পাইকান, ইউনিয়ন-বড়চাপা, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, এবং মনোহরদী থানার মামলা নং- ০৮, তারিখ- ১২/০২/২০২৫ খ্রিঃ ধারা- ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০১৩) এর ৬(১)/৭/১০/১১/১২/১৩ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। রুহুল আমিন সজীব (৫৮), পিতা- মতিউর রহমান, মাতা- হেলেনা বেগম, সাং- মাস্টারবাড়ী (৭ নং ওয়ার্ড), ইউনিয়ন-চরমান্দালিয়া, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। খোকন মিয়া (৩০), পিতা- আফসার উদ্দিন, মাতা- শেফালী বেগম, সাং- খুটমোড়া, ইউনিয়ন- গোতাশিয়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী সহ জিআর পরোয়ানা মূলে ২ জন আসামী, ১৫১ ধারায় ০৬ আসামী সহ সর্বমোট ১২ জন আসামী গ্রেফতার করত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.