*রাজনীতি কখনো পেশা হতে পারে না: নীতি ও আদর্শ ঠিক রেখেই রাজনীতি করতে হয়*
*নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ*
রাজনীতি কখনো পেশা হতে পারে না, নিজের কর্ম ঠিক রেখে রাজনীতি করতে হয়। তাহলে নীতি-নৈতিকতা আর আদর্শ ঠিক থাকে — এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
সচেতন মহলের মতে, বর্তমান সময়ে অনেকেই রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করায় সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার বেড়েছে। রাজনীতি যখন পেশায় পরিণত হয়, তখন জনসেবার বদলে ব্যক্তিস্বার্থই বড় হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন প্রকৃত রাজনীতিবিদকে অবশ্যই তার নিজস্ব কর্ম, ব্যবসা বা পেশা ঠিক রাখতে হবে। নিজের রুজি-রোজগারের ব্যবস্থা ঠিক রেখে যখন কেউ রাজনীতি করবে, তখন সে কারো কাছে মাথা নত করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজিতে জড়াবে না। তার নীতি, নৈতিকতা ও আদর্শ ঠিক থাকবে।
মূলত এই উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন রাজনীতির নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তখন এই বার্তাটি নতুন করে ভাবতে শেখায় — রাজনীতি হবে মানুষের জন্য, দেশের জন্য, কোনো ব্যক্তিগত আয়ের উৎস নয়।
সাধারণ মানুষের প্রত্যাশা, তরুণ প্রজন্ম এই আদর্শকে ধারণ করে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করবে। তাহলেই একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.