***রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) পুড়িয়া হিরোইন উদ্ধার, ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পীরগঞ্জ থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই, ২০২৬ খ্রি. সকাল ২১.২০ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৫ নং কাবিলপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জনৈক রাসেল এর বাড়ীর পিছনে মেহগনি বাগানের মধ্যে অভিযুক্ত ১। মোঃ হানিফ (৪৫) পিতাঃ মৃত আঃ গফুর সাং ইকলিমপুর ২। মোঃ গাজী শেখ (৫০) পিতাঃ মৃত মনির উদ্দিন শেখ সাং ছোট কুয়া উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০(বিশ) পুড়িয়া হিরোইন উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানার মামলা নং- ৩২, তারিখ-২৮/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ রুজু করা হয়।মাদককে না বলুন ৯৯৯ফোন দিন
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.