*যশোর ও ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে যশোরের চাঞ্চল্যকর প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প*
দৈনিক বাংলার সংসার ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩রা জুলাই রাত ১৮:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইলের চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) চোরের অপবাদ দিয়ে বেধড়ক মারপিট করে হত্যা মামলার ০৩নং এজাহার নামীয় পলাতক আসামি *১। অপূর্ব, পিতা: অনাধি* সাং: উত্তর খলিশাখালী, থানা ও জেলা: নড়াইলকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্প একটি আভিযানিক দল অদ্য ৩রা জুলাই ২০২৬ ইং তারিখ, রাত ২২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন জয়পাশা এলাকায় অভিযান পরিচালনা করে উপরে বর্ণিত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি *প্রসেনজিৎ (২৫), পিতা: নিভাস* সাং: উত্তর খলিশাখালী, থানা ও জেলা: নড়াইলকে গ্রেফতার করে।
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ভিকটিম আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে সে বিভিন্ন সময় বাড়ী থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে ঘুরাঘুরি করত। গত ২৫/০৬/২০২৬ তারিখ, রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় ধৃত আসামিসহ মামলার এজাহারে উল্লেখিত আসামিগণ ভিকটিমকে চোর অপবাদ দিয়ে ১নং আসামি প্রসেনজিৎ এর বাড়ীর সামনে গাছের সাথে বেঁধে নির্মমভাবে বেধড়ক মারধর করে গুরুতর আহত করলে স্থানীয় কিছু লোকজন ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ০২/০৭/২০২৬ ইং তারিখ সকাল ৭ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই গোলাম নবীর হোসেন নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.