ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারউল আলমের সার্বিক দিকনির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) আব্দুল্লাহ আল মামুনের এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান অভিযানে ৫০০পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন রংঘমপাড়া সাকিনস্থ জনৈক মনির স্টোর নামক মনোহারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৭ জুন মংগলবার
তারিখ ২১.১৫ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী রূপচাঁন মিয়া (৩১), পিতা-সোরহাব আলী, মাতা-খাদিজা বেগম, সাং-বাড়ালিয়াকোনা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.