
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান অভিযুক্ত আকাশ (২০)গ্রেফতার কে গ্রেপ্তার করা হয়।
এ মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মাদ্রাসা পড়ুয়া নাবালিকা মেয়েকে মাদ্রাসা যাতায়াতের পথে ধৃত অভিযুক্ত মোঃ আকাশ (২০) প্রেমের প্রস্তাব সহ উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত অভিযুক্তকে এমন কাজ থেকে বিরত থাকতে বলেন এবং অভিভাবকদের অবগত করেন। এরই ধারাবাহিকতায় ধৃত অভিযুক্ত সহ অজ্ঞাতনামা অপহরণকারীরা বাদীর মেয়েকে গত ২৯ জুন ২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় বাদীর বসত বাড়ীর অনুমান ২০০ গজ উত্তর পাশে কাঁচা রাস্তার উপর পৌছা মাত্রই অপহরণকারীরা জোরপূর্বক অজ্ঞাত সিএনজি যোগে ফুলপুরের দিকে নিয়ে যায়। বাদী বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ-১২ জুলাই ২০২৫খ্রিঃ, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০। মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।
এই ঘটনায় ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে ০৯ নভেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ১৫:৪৫ ঘটিকায় সিপিএসসি, র্যাব-১, গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেপির বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানার অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামী আকাশ (২০), থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.