ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
শনিবার (২১ জুন ২০২৫) সকালে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বালাৎকারের অভিযোগ, রাতের আঁধারে মিমাংসার চেষ্টা
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একে সঠিকভাবে অতিক্রম করে জাতির ভবিষ্যৎ কর্ণধার হতে হবে। নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মানসিকতা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে একদিকে যেমন আনন্দের অনুভূতি ছড়িয়েছে, তেমনি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হওয়ার বেদনাও ছুঁয়ে গেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.