মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর অভিযানে মাদক সম্রাজ্ঞী দুখিনীর বোন কমলা ও ভাগিনা হুমায়ুন নেশা জাতীয় ইনজেকশন সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ক সার্কেল এর একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন গন্দ্রপা উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির শাহিন ও কমলা বেগম নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশন ১০ এ্যাম্পুল, ডায়াজিপাম যুক্ত ইজিয়াম ইঞ্জেকশন ২৫ এ্যাম্পুল, এমারিন ইনজেকশন ২৫ এ্যাম্পুল ও ০১ টি মোবাইল সেট সহ আজ ১৬ নভেম্বর রবিবার গ্রেফতার করেছে।পরবর্তীতে উপপরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে ০২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.