ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত০১ জন গ্রেফতার ০১
মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
০৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তর (২৫)-এর দোতলা থাকার কক্ষে নিহত সাদ্দাম হোসেন গেলে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানাধীন আকুয়া ভাংগারপুল এলাকাধীন পান্নু মিয়ার পুত্র সাদ্দাম (২৩)ছুরিকাঘাতে নিহত হয়েছে
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ২ টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫), পিতা- বিল্লাল হোসেন,সাং-আকুয়া ভাংগারপুল,থানা- কোতোয়ালি,জেলা- ময়মনসিংহকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.