মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ সম্ভব খাঁন মুকিদের ৯৯ বছরের লিজ প্রাপ্ত ৭০ শতক খাস জমি সাম্প্রতিক আর.এস রেকর্ডে ভুলবশত ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জানান, ০৩,১২/৯৫ ইং মূলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত পাওয়া জমিটি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল রেখে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। কিন্তু তার মৃত পিতা সদর খাঁনের নামে রেকর্ড লিপিবদ্ধ না হওয়ায় নানা আইনি ও দাপ্তরিক জটিলতা দেখা দিয়েছে।
এ বিষয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখে তিনি জেলা প্রশাসক বরাবর আর.এস রেকর্ড হালনাগাদের জন্য লিখিত আবেদন করেন। আবেদনের প্রায় ৩ মাস পর গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ১১৩৪ নং স্মারক মূলে সদর উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনা করে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসক মহোদয় আরডিসি (রেভিনিউ) কে দায়িত্ব প্রদান করেন। আজ ২১ দিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি জানতে পারেননি ভুক্তভোগী। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ভুক্তভোগী চরম হয়রানির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী আরও জানান, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩ ধারা মোতাবেক ৯০ দিনের মধ্যে করণিক ভুল সংশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে তার লিজকৃত জমিতে প্রতিপক্ষ সাত্তানুর মিয়া ও আনিস মিয়া জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছে বলেও অভিযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.