বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার নতুন বাজেট ঘোষণা হাওরাঞ্চল প্রতিবেদক

Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,,, ,

 

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের নতুন কোনো করারোপ ছাড়াই ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় পৌর কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এ বাজেট উপস্থাপন করা হয়।

বাজেট প্রতিক্রিয়া চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক হাজি সোলাইমান তালুকদারসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরসভার নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের প্রতিটি খাত স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্যানিটেশন ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি জনবান্ধব ও উন্নয়নমুখী পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন


More News Of This Category