
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ বিকেল ৪:২২
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক ষটাফ রিপোটার
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রোববার অনুষ্ঠিত এক উৎসবমুখর সম্মেলনের মধ্য দিয়ে ঘোষিত হয় ৩১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি, যেখানে অংশ নেন উপজেলার তিন শতাধিক শিক্ষক।
সম্মেলন শেষে উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলম খান বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বানিয়াহারী গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ফ ম আল মামুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত আছেন। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব বলেন, “শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সরকারের শিক্ষাবিষয়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখব।”
সম্মেলনে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পেশাগত স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন কমিটি গঠনকে ঘিরে শিক্ষকদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সংশ্লিষ্টদের আশা, এই নেতৃত্বের মাধ্যমে মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে শিক্ষক সমাজ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.