মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি, (বাগেরহাট)ঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন বাসিন্দা মোঃ তানভীর আকাশ। (২২) পিতা মোঃ আব্দুল কুদ্দুস। আজ ১১ /০৯/ ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১ টার সময় তানভীর আকাশে ঝুলন্ত মরদেহ মোরেলগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।
পরে তানভীর আকাশের মরদেহ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়। উল্লেখ্য মৃত্যু তানভীরা আকাশ বাগেরহাট পিসি কলেজের ইংলিশ অনার্স প্রথম বর্ষের মেধাব ছাত্র।
স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে তারা প্রাথমিক ভাবে ধারণা করছে। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মা-বাবা ভাই-বোনদের নিকট আত্মীয় স্বজনের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারি হয়ে উঠছে। তবে আসার পরে হয়তো বা মৃত্যুর আসল ঘটনা উদঘাটন হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.