মেহেন্দিগঞ্জে যুবক নিহতের অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মাহবুব আলম বাবু (পিতা: দুলাল রাড়ি) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হামলার ঘটনায় গুরুতর আহত হন মাহবুব আলম বাবু। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.