মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের মেলান্দহ উপজেলা রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। তিনি ০১ নং দুরমুঠ ইউনিয়নের সাবেক টানা তিনবারের সফল চেয়ারম্যান, দুরমুঠ ইউনিয়ন শাখা বিএনপির সংগ্রামী সভাপতি এবং মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি সততা, দক্ষতা ও ন্যায়বিচারের জন্য ব্যাপক সুনাম অর্জন করেন। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
রাজনৈতিক সহকর্মীরা জানান, তিনি সবসময় দলীয় কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করেছেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংকটময় সময়ে দলের জন্য তার সাহসী অবস্থান ও নেতৃত্বগুণ তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এছাড়া একজন সমাজসেবক হিসেবে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সর্বস্তরের জনগণের মতে, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, জনপ্রিয়তা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা বিবেচনায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী হতে পারেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি ব্যাপক জনসমর্থন লাভ করবেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.