মেম্বার প্রদপ্রার্থী মোঃ ওমর ফারুক রিপন'র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে ইউপি মেম্বার পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সন্মানিত নির্বাহী সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম-আহবায়ক জনাব ফারুক হোসেন (রিপন) এর সমর্থনে রোজ বুধবার বাদ মাগরিব এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে ৫নং ঝলম ইউনিয়ন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা কামাল, ০৬নং ওয়ার্ড যুবদল সভাপতি জনাব গোলাপ রহমান, শহীদ জিয়া স্মৃতি সংসদের মনোহরগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কুমিল্লা দক্ষিণ জেলার সহসভাপতি ও যুবদল নেতা জনাব মোঃ মেহেদী হাসান, ছাত্রদল নেতা রবিউল আউয়াল, সাব্বির হোসেন ও শামীম আলম সৈকত সহ ৬নং ওয়ার্ডের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠোন বৈঠকে মেম্বার পদপ্রার্থী জনাব ফারুক হোসেন রিপনের সমর্থনে নারী-পুরুষের উপচে পড়া উপস্থিতি তাঁর জনপ্রিয়তার গভীরতা প্রমাণ করে। আশা করা যায় দলীয় ভাবে তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক রিপন বলেন,আমি জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির আদর্শে আদর্শিত।সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্য কাজ করে আসছি। বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনানুযায়ী বিএনপির জন্য কাজ করে যাচ্ছি। এটি দলের জন্য আমার অঙ্গিকার। আমাদের লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি মহোদয় আমাকে ঝলম দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড (কাউতলা, কেশতলা ও খুরুয়া) আমাকে মেম্বার পদপ্রার্থী পদে মনোনয়ন প্রদান করেন তাহলে আমি এ ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়ে মেনতি অসহায় হতদরিদ্র মানুষের পাশে কাজ করতে আগ্রহী এবং এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.