এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারটিকে (খনন যন্ত্র) জব্দ করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া মেঘনা নদীর উপজেলার দূর্গাপুর সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুজন হলেন, কিশোরগঞ্জ জেলার, বাজিতপুর উপজেলার বাহের আলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: দেলোয়ার হোসেন (৫৩) ও একই উপজেলার পুরাকান্দা গ্রামের মোঃ আমানউল্লাহর ছেলে মো: রফিক (৫০)।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, মেঘনা নদীর আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সীমানার মধ্যে একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ খবরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ‘আল্লাহ ভরসা ড্রেজিং প্রকল্প’ নামে একটি ড্রেজার জব্দ করা হয়।
এসময় ড্রেজার থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত থাকা দুজনকে আটক করা হয়। আটক দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ গ ধারায় অপরাধ করায় ১৫(১) ধারা অনুযায়ী ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া জব্দকৃত ড্রেজারটিকে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.