মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বাহিরে নিচ তলায় এসব মাদক ধ্বংস করা হয়।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ আদালতের অন্যান্য কর্মচারীরা।
এ ব্যাপারে এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার ৫৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ কেন বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইন সহ অন্যান্য আলামত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.