
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মানবিক পুলিশিং ও জনবান্ধব প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, ন্যায়বোধ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত হয়েছেন “মানবতার ফেরিওয়ালা” নামে।
সম্প্রতি লৌহজং থানায় ওসি মোঃ মনিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিডিসি ক্রাইম বার্তা-এর সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়ন (বসকো)-এর মহাসচিব ফয়সাল হাওলাদার। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ–সাংবাদিক সম্পর্ক, অপরাধ দমন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফয়সাল হাওলাদার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসি মোঃ মনিরুল ইসলাম তার কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমি সর্বদা চেষ্টা করি। সাংবাদিকরা সমাজের দর্পণ। গঠনমূলক সাংবাদিকতা আমাদের কাজকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।” তিনি গণমাধ্যমের সহযোগিতায় অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সংরক্ষণ ও জনস্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক বার্তা বহন করে, যা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.