*“মায়ের চোখের জল”*
তাসলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার)

আমার খোকা গিয়েছিল সকালে,
“মা আসছি” বলে।
দুপুর গড়িয়ে বিকেল হলো,
ফিরলো সাদা কাপড়ে।
ইয়াবার নেশায় ডুবেছিলি,
বলেছিলাম হাজার বার।
শুনলি না রে পাগল ছেলে,
এখন বুকটা হাহাকার।
তোর বাপের কাঁধটা ভেঙে গেছে,
লাশটা যখন আনলো ঘরে।
তোর বোনটা চুপ হয়ে গেছে,
ভাইয়া বলে ডাকবে কারে?
যে মুখে তুই মা ডাকতি,
সে মুখে আজ পোকা বাসা।
যে হাতে তুই ভাত মাখতি,
সে হাত দুটো আজ ফ্যাকাশে।
কবরের মাটি এখনো কাঁচা,
রোজ সন্ধ্যায় জ্বালাই বাতি।
তুই কি দেখিস উপর থেকে,
তোর মায়ের এই আহাজারি?
একটা ট্যাবলেট, একটা টান,
কেড়ে নিলো সোনার জান।
মাদক নামের এই ঘাতক,
ভাঙলো আমার সুখের বাসন।
খোকারা শোন, এই মায়ের কথা,
ফিরে আয় তোরা আলোর পথে।
একটা মায়ের বুক খালি করে,
কী সুখ পাবি নেশার রথে?
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.