* মানবতার স্বপ্নদ্রষ্টা গোলাম কিবরিয়া তালুকদারের নিজ অর্থায়নে ৬ লক্ষ টাকায় রাস্তা নির্মাণ*
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
*গৌরনদী, বরিশাল, ৩০ জুন ২০২৬:* মানবিক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃতি সন্তান, দৈনিক বাংলার সংবাদের সহকারী সম্পাদক ও ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের যুগ্ম মহাসচিব গোলাম কিবরিয়া তালুকদার।
তিনি নিজস্ব অর্থায়নে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করে খাঞ্জাপুর গ্রামে জনগণের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করে দিয়েছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া তার এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসীর পাশাপাশি সারাদেশেই প্রশংসার ঝড় উঠেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে বৃষ্টি-বাদলে চলাচল করা ছিল দুঃসাধ্য। গোলাম কিবরিয়া তালুকদারের এই মানবিক পদক্ষেপে এখন শত শত মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
তার এই কার্যক্রম দেখে দেশের সাধারণ মানুষের মন্তব্য, দেশের বিত্তবান ও সম্পদশালী ব্যক্তিরা যদি এভাবে সমাজের জন্য এগিয়ে আসেন, তাহলে দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া তালুকদার বলেন, “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মানবতাই প্রধান ধর্ম।”
*সৌজন্যে:*
মোঃ আবুল হাসেম
প্রকাশক, দৈনিক বাংলার সংবাদ
চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল
ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট বাজার লিমিটেড।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.