স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় - বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. শামীম হোসেন।
আরও পড়ুনঃ প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বাড়াচ্ছে পরিবেশের দূষণ : বিভাগীয় কমিশনার
প্রধান অতিথি বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনার সবাই মাদকের বিরুদ্ধে সাহসী যোদ্ধা। আরও একটি গোষ্ঠী রয়েছে যারা আমাদের শত্রু। ওই গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দায়িত্বকে সবার সামনে তুলে ধরতেই আজকের এ আয়োজন। মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সুস্থ ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের অপব্যবহারে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। যারা মাদকে জড়িত হয়েছে তাদের অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবীর ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও সবশেষে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.