মাদক জুয়া ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে ধর্মপাশায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
মো. হদয় খান জয় বিশেষ প্রতিনিধি "দৈনিক বাংলার সংবাদ,,।
সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন ধর্মপাশা গ্রামে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস, জুয়া এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করেন যুব সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দরা। আজ (শুক্রবার) ০৬/১১/২০২৬ইং তারিখ স্থানীয় খেলার মাঠে এলাকার যুবকদের সক্রিয় অংশগ্রহণে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ-এ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত আলোচনা করেন।
খেলা শুরু থেকেই আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
খেলায় যুব সমাজের চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন;- "আমাদের গ্রাম ঐতিহাসিক গ্রাম এই গ্রামের ঐতিহ্য ধরে রাখতে (তরুণ সমাজ) যদি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মন দেয়, তবে সমাজ থেকে মাদক, জুয়া ও ইভটিজিং নাটকীয়ভাবে কমে আসবে। সুস্থ মানসিকতা ও শারীরিক গঠনের জন্য মাঠের খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে।"
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। একই সাথে স্থানীয় প্রশাসন তরুণদের যেকোনো ইতিবাচক ও সমাজ গঠনমূলক কাজে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করে।
খেলায় এলাকার সর্বস্তরের জনগণ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে যুব প্রতিনিধিরা স্থানীয় প্রশাসন, এলাকার নেতৃবৃন্দ এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকাকে একটি আদর্শ ও অপরাধমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.