মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন মেম্বার প্রার্থী কাজী ছিদ্দিকুর রহমান টাইগার
মাছুম বিল্লাহ (তুহিন)
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ সমাজকে সচেতন করা এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আলোচনায় রয়েছেন কাজী ছিদ্দিকুর রহমান টাইগার। তিনি ২ নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নগরিপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি
১ নং ওয়ার্ড (নগরিপাড়া) থেকে সাধারণ সদস্য (মেম্বার) পদ প্রার্থী।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেও তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখায় স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক বর্তমানে সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন কাজী ছিদ্দিকুর রহমান টাইগার।
তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “আমি চাই ১ নং ওয়ার্ড
(নগরিপাড়া) গ্রামের তরুণরা মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করুক। সুযোগ পেলে জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে কাজ করব।” কাজী ছিদ্দিকুর রহমান টাইগার
১ নং ওয়ার্ড (নগরিপাড়া) যুবদলের সভাপতি হিসেবে তরুণদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এলাকার যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তিনি ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তার মতে, মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জনমনে নতুন আলোচনার সৃষ্টি
১ নং ওয়ার্ড (নগরিপাড়া) গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকের বিরুদ্ধে কাজী ছিদ্দিকুর রহমান টাইগার অবস্থান করায় অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তার ভূয়সী প্রশংসা করছেন। স্থানীয়দের অনেকে মনে করছেন,কাজী ছিদ্দিকুর রহমান টাইগার তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে যে উদ্যোগ নিয়েছেন, তা আরও জোরদার করা প্রয়োজন।
মেম্বার পদপ্রার্থী হিসেবে তার ঘোষিত লক্ষ্যও এখন এলাকাবাসীর আলোচনায় রয়েছে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড গঠনের যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
“মাদক নয়, আলোর পথে এগিয়ে যাক তরুণ সমাজ”—এমন প্রত্যয় নিয়েই কাজ করে যেতে চান কাজী ছিদ্দিকুর রহমান টাইগার
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.