মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনোহরদী থানা অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় অত্র থানার এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মনোহরদী থানাধীন চালাকচর ইউনিয়নের চেঙ্গাইল গ্রামের জনৈক ইয়াসিনের চৌচালা বসতঘরের ভিতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে মো: মাসুদ মিয়া (৪৩), পিতা-মৃত শামসুদ্দিন এবং রায়হান (২৮), পিতা-মৃত সাত্তার, উভয়ই গ্রাম চেঙ্গাইল, ইউনিয়ন চালাকচর, থানা মনোহরদী—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ মিয়ার নিকট হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং রায়হানের নিকট হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয়ের সাথে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.