মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার , বাংলার সংবাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে জেলার গৌরিপুর থানাধীন বোকাইনগর মধ্য গড়পাড়া এলাকায় আজ ১০ মে রবিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে আসামি- মোঃ আল আমিন (৪১), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ ছকিনা বেগম, সাং- বোকাইনগর গড়পাড়া, ওয়ার্ড নং- ০১, ইউ.পি- ০৬নং বোকাইনগর, থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহকে ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে গৌরিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.