মহেন্দ্রনগর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২ ৫ ১৯২ ৪২৪
তারিখ :১১ই জুলাই.২০২৬
লালমনিরহাট: নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: রাসেল মিয়া এবং লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মনোনীতা দাস। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার মন্ডল।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।" সেই সাথে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.