মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় হতে নরসিংদী সরকারী কলেজ পর্যন্ত প্রভাতফেরির আয়োজন করা হয়। উক্ত প্রভাতফেরিতে জেলা প্রশাসক, নরসিংদী জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় অংশগ্রহণ করেন। এছাড়া, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শেষে নরসিংদী সরকারী কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়।
পরবর্তীতে নরসিংদী পৌর পার্কে অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মিলন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১, নরসিংদী মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক, নরসিংদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.